⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

বিপিএলে দুর্নীতি: ক্রিকেটার অমিতসহ চারজন সাময়িক নিষিদ্ধ

 


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দুর্নীতি দমন বিধিমালার একাধিক ধারা ভঙ্গের অভিযোগে এক ক্রিকেটারসহ চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।


বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, জুয়া সংক্রান্ত কার্যক্রম, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি।


অভিযুক্তদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার। অন্য তিনজন হলেন লাবলুর রহমান, রিজওয়ান কবির সিদ্দিক ও তৌহিদুল হক তৌহিদ।


তারা যথাক্রমে চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার, সিলেট টাইটান্সের ম্যানেজার এবং নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক হিসেবে যুক্ত ছিলেন।


বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের সবাইকে আপাতত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।


অভিযোগের নোটিশ পাওয়ার পর ১৪ দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

Previous Post Next Post